6
4.8h sun/day
Includes 9 items
বাসা, অফিস, দোকান ও ছোট ব্যবসার প্রয়োজনীয় লোড চালানো এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যাকআপ দেওয়ার জন্য 6kW হাইব্রিড সোলার সিস্টেম। 6kW হাইব্রিড সোলার পাওয়ার প্যাকেজটি দিনের বেলায় সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ খরচ কমাতে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি ব্যাকআপ দিতে তৈরি করা হয়েছে। সোলার, ব্যাটারি ও গ্রিড পাওয়ারের সমন্বয়ে ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, কম্পিউটার, রাউটার, ছোট পানির পাম্পসহ বিভিন্ন প্রয়োজনীয় লোড চালানো যায়। ব্যাকআপের সময় নির্ভর করবে মোট লোড, ব্যাটারির চার্জ, ব্যবহারের ধরন, সোলার উৎপাদন এবং একই সময়ে কতগুলো যন্ত্র ব্যবহার করা হচ্ছে তার ওপর। গুরুত্বপূর্ণ: এই প্যাকেজের সাথে সোলার স্ট্রাকচার ও ইনস্টলেশন ক্যাবল অন্তর্ভুক্ত নয়। প্রতিটি প্রজেক্টে ছাদের ধরন, প্যানেলের সংখ্যা ও অবস্থান, ইনভার্টারের দূরত্ব এবং ইনস্টলেশন পদ্ধতি অনুযায়ী স্ট্রাকচার ও ক্যাবলের সাইজ ও দৈর্ঘ্য আলাদা হয়ে থাকে। প্রয়োজন অনুযায়ী এগুলো আলাদাভাবে নেওয়া যাবে। সম্ভাব্য লোড ও ব্যাকআপ লোডসম্ভাব্য ব্যাকআপ* ৮টি LED লাইট ১০+ ঘণ্টা ৪টি সিলিং ফ্যান ৮–১০ ঘণ্টা LED TV ৮–১০ ঘণ্টা Wi-Fi রাউটার ১০+ ঘণ্টা ২টি ল্যাপটপ ৮–১০ ঘণ্টা ফ্রিজ ৮–১০ ঘণ্টা ডেস্কটপ কম্পিউটার ৬–৮ ঘণ্টা ছোট পানির পাম্প ৩–৪ ঘণ্টা ওয়াশিং মেশিন ২–৪ ঘণ্টা মাইক্রোওয়েভ ওভেন ১–২ ঘণ্টা *এগুলো সম্ভাব্য/আনুমানিক ব্যাকআপ সময়। প্রকৃত সময় মোট লোড, ব্যাটারির চার্জ, সিস্টেম লস এবং ব্যবহারের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।FAQ প্রশ্ন: এই 6kW সিস্টেমে কত লোড চালানো যাবে? উত্তর: ইনভার্টারের অনুমোদিত আউটপুটের মধ্যে মোট লোড রাখতে হবে। একই সময়ে কতগুলো যন্ত্র চালানো হবে তার ওপর সিস্টেমের কার্যক্ষমতা নির্ভর করবে। প্রশ্ন: ফ্রিজ ও পানির পাম্প চালানো যাবে? উত্তর: চালানো যেতে পারে, তবে যন্ত্রের Running Load এবং Starting Surge ইনভার্টারের সক্ষমতার মধ্যে থাকতে হবে। প্রশ্ন: ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দেবে? উত্তর: মোট লোড কম হলে দীর্ঘসময় এবং লোড বেশি হলে কম সময় ব্যাকআপ পাওয়া যাবে। প্রশ্ন: সোলার স্ট্রাকচার কি প্যাকেজের সাথে আছে? উত্তর: না। ছাদের ধরন ও ইনস্টলেশন অনুযায়ী প্রয়োজনীয় স্ট্রাকচার আলাদাভাবে নির্বাচন করা হবে। প্রশ্ন: ক্যাবল কি প্যাকেজের সাথে আছে? উত্তর: প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী ক্যাবলের সাইজ ও দৈর্ঘ্য পরিবর্তিত হয়। প্রয়োজনীয় ইনস্টলেশন ক্যাবল আলাদাভাবে নেওয়া যাবে। প্রশ্ন: পরে ব্যাটারি বা সোলার প্যানেল বাড়ানো যাবে? উত্তর: ইনভার্টারের PV input, MPPT range এবং ব্যাটারি compatibility অনুযায়ী সম্প্রসারণ করা যাবে কি না তা নির্ধারণ করতে হবে। প্রশ্ন: এটি কি পুরো বাসার সব লোড চালাতে পারবে? উত্তর: 6kW ক্ষমতা অনেক ধরনের গৃহস্থালি ও ব্যবসায়িক লোডের জন্য উপযোগী হলেও পুরো বাসার সব লোড একসাথে চালানোর আগে Load Assessment করা প্রয়োজন।
Add appliances to verify this package can power them
No appliances added yet
Click “Add appliance” to start calculating load.
Choose battery type + capacity — backup is calculated live
Payback, savings, NPV, IRR, CO₂ offset